You are currently viewing ঐতিহাসিক সেই জার্সি পরে সংসদে শপথ হাসনাত আবদুল্লাহর

ঐতিহাসিক সেই জার্সি পরে সংসদে শপথ হাসনাত আবদুল্লাহর

আইকনিক সেই জার্সি পরেই সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন হাসনাত আবদুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে পরিচিত এই নেতা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠানে অংশ নেন।

বেলা সাড়ে ১১টার দিকে চিরচেনা ‘ঐতিহাসিক’ জার্সি গায়ে সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায় তাকে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা হাসনাতকে প্রায়ই একই জার্সিতে দেখা গেছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত একটি জার্সি পরেই তিনি আন্দোলনে অংশ নিতেন এবং দীর্ঘদিন সেই পোশাকেই কর্মসূচিতে উপস্থিত থাকেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানেও একই পোশাক পরেছিলেন তিনি। পরবর্তীতে এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চেও সেই পরিচিত টি-শার্টেই উপস্থিত হন হাসনাত।

সবশেষে, সেই আলোচিত জার্সি পরেই সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করে আবারও আলোচনায় এলেন এনসিপির এই নেতা।

Leave a Reply