You are currently viewing বিশ্বকাপ থেকে বাদ পড়ার ঝুঁকিতে এমবাপ্পে, বিতর্কে ‘লোভ’

বিশ্বকাপ থেকে বাদ পড়ার ঝুঁকিতে এমবাপ্পে, বিতর্কে ‘লোভ’

রিয়াল মাদ্রিদ-এর জার্সিতে শততম ম্যাচ খেলতে নেমেই দুশ্চিন্তায় পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। দুর্দান্ত ফর্মে থাকা এই ফরাসি ফরোয়ার্ড চলতি মৌসুমে ২৪ গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে থাকলেও, অতিরিক্ত ম্যাচ খেলার চাপ এখন তার জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সাম্প্রতিক ম্যাচে রিয়াল বেতিস-এর বিপক্ষে খেলতে গিয়ে হঠাৎ চোটে পড়েন এমবাপ্পে। ম্যাচ শেষ হওয়ার পর থেকেই তার ইনজুরি নিয়ে সমর্থক ও বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

স্প্যানিশ সাংবাদিক হোসে লুইস সানচেজ জানান, এমবাপ্পের বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে ‘মাসল ওভারলোড’ ধরা পড়েছে। এটি আপাতদৃষ্টিতে গুরুতর না মনে হলেও, পরিস্থিতি খারাপের দিকে গেলে বড় ধরনের চোটে রূপ নিতে পারে।

চলতি মৌসুমে এর আগেও একাধিকবার ইনজুরিতে পড়েছেন এমবাপ্পে। পুরোপুরি সুস্থ না হয়েও তাকে বারবার মাঠে নামানো হয়েছে দলের পারফরম্যান্স ধরে রাখতে। তবে এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এখন উল্টো বড় সমস্যার কারণ হতে পারে। ক্লাবের মেডিক্যাল টিম এখনো চোটের বিষয়ে চূড়ান্ত কিছু জানায়নি; বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পরই সঠিক অবস্থা জানা যাবে।

সবচেয়ে বড় দুশ্চিন্তা তৈরি হয়েছে বিশ্বকাপকে সামনে রেখে। ফ্রান্স জাতীয় দলের অন্যতম ভরসা এমবাপ্পে যদি দীর্ঘমেয়াদি ইনজুরিতে পড়েন, তাহলে বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়েই অনিশ্চয়তা দেখা দিতে পারে।

Leave a Reply