You are currently viewing আইপিডিসি ফাইন্যান্সে ২৫% মুনাফা বৃদ্ধি

আইপিডিসি ফাইন্যান্সে ২৫% মুনাফা বৃদ্ধি

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ২০২৫ অর্থবছরে উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছে। কোম্পানিটির নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫.৩৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৫ কোটি ৫০ লাখ টাকায় পৌঁছেছে।

প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী, চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও এই প্রবৃদ্ধি তাদের শক্তিশালী ব্যবসায়িক কাঠামো ও কার্যকর কৌশলের প্রতিফলন। শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, যার মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।

মুনাফা বৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে সুদ আয় বৃদ্ধি, বিনিয়োগ আয় বৃদ্ধি, বহুমুখী পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং ব্যয় নিয়ন্ত্রণ। ২০২৫ সালে কোম্পানির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ১ টাকা ১১ পয়সা। মোট সুদ আয় ৮.৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৫৬ কোটি টাকায় উন্নীত হয়েছে। একই সঙ্গে পরিচালন আয় ৭.৪৩ শতাংশ বেড়ে ৩৪৮ কোটি ৪০ লাখ টাকায় পৌঁছেছে।

এছাড়া বিনিয়োগ আয় ৯৩.২৯ শতাংশ বেড়ে যাওয়াও মুনাফা বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

এ বিষয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, পরিকল্পিত কৌশল বাস্তবায়ন, ব্যয় নিয়ন্ত্রণ এবং আয় উৎস বৈচিত্র্যকরণের মাধ্যমে কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতেও তারা টেকসই প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছেন। তিনি আরও জানান, দক্ষ মূলধন ব্যবস্থাপনা ও ঝুঁকি নিয়ন্ত্রণের মাধ্যমে ভবিষ্যতেও শেয়ারহোল্ডারদের জন্য ভালো রিটার্ন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

Leave a Reply