You are currently viewing সর্বশেষ দেহাংশ উদ্ধার, সেটি কি বৃষ্টির বলে সন্দেহ?

সর্বশেষ দেহাংশ উদ্ধার, সেটি কি বৃষ্টির বলে সন্দেহ?

দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্তকারীরা এখন পর্যন্ত পাওয়া বিচ্ছিন্ন তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে ঘটনাটির সূত্র খুঁজছেন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর পিএইচডি শিক্ষার্থী ছিলেন তারা। গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়ার পর শুক্রবার টাম্পা বে এলাকার একটি সেতুর কাছ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহ-কে প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা ধারণা করছেন, ঘটনাটির পেছনে ব্যক্তিগত বিরোধ বা অন্য কোনো কারণ থাকতে পারে, যা এখনো অনুসন্ধানের পর্যায়ে রয়েছে।

Leave a Reply