You are currently viewing আগুন নিয়ন্ত্রণে: মাতারবাড়ী তাপ বিদ্যুৎ কেন্দ্র

আগুন নিয়ন্ত্রণে: মাতারবাড়ী তাপ বিদ্যুৎ কেন্দ্র

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপ বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ হাউসে (মালামাল সংরক্ষণের স্থান) সৃষ্ট অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১২ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের টানা অভিযানে রাত ১২টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

মহেশখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রামপ্রসাদ সেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের পর তাপ বিদ্যুৎ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ মোবাইল ফোনে সাড়া দেননি। তবে কেন্দ্রের প্রশাসন বিভাগের কর্মকর্তা সাজ্জাদ ও কেমিস্ট রাকিব আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, আগুনের তীব্রতা বেশি থাকায় সবাই নেভানোর কাজে ব্যস্ত ছিলেন এবং পরে কথা বলার কথা জানান।

মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার বলেন, বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে আগুন লেগেছে, যা বাইরে থেকেও দেখা যাচ্ছিল। তবে ঘটনার সময় ভেতরে থাকা কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে প্রকল্প সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি অগ্নিকাণ্ডের ঘটনাটিকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন। তাঁদের মতে, টাউনশিপ হিসেবে পরিচিত প্রকল্প এলাকার বড় অংশজুড়ে আবাসিক ভবন রয়েছে এবং সেখানে বিপুল পরিমাণ মূল্যবান স্ক্র্যাপ মজুত আছে। অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ে এসব স্ক্র্যাপ নিলাম দেওয়া হলে তা নিয়ে বিতর্ক ও কেলেঙ্কারির অভিযোগ ওঠে।

Leave a Reply