You are currently viewing ডাকসুর ভিপি সাদিক কায়েমের ৪ মাসের কাজের হিসেব প্রকাশ

ডাকসুর ভিপি সাদিক কায়েমের ৪ মাসের কাজের হিসেব প্রকাশ

ডাকসুর ভিপি সাদিক কায়েম, ফরহাদ ও মুহিউদ্দিনের নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পর গত চার মাসে গৃহীত ও বাস্তবায়িত ২২৫টি কাজ ও উদ্যোগের বিস্তারিত হিসেব প্রকাশ করা হয়েছে। বাজেট ঘাটতির অজুহাত না দিয়ে প্রাইভেট প্রতিষ্ঠান, এনজিও ও বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার, মসজিদসহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে উন্নয়নমূলক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সাবেক রাজশাহী মেডিকেল ছাত্রসংসদের নির্বাচিত জিএস ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সেন্ট্রাল কমিটির সাবেক সদস্য বলেন, এ ধরনের কাজ বাস্তবায়নে যে পরিমাণ পরিশ্রম, পরিকল্পনা ও সময় প্রয়োজন, তা দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিরাই ভালোভাবে উপলব্ধি করতে পারেন। তিনি আরও বলেন, এ ধরনের জবাবদিহিতামূলক ও কাজভিত্তিক নেতৃত্ব দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
আগামী ১২ ফেব্রুয়ারি ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটকে ম্যান্ডেট দেওয়ার আহ্বান জানিয়ে ১৩ ফেব্রুয়ারি দুপুরে বিজয় মিছিলের প্রস্তুতির কথাও উল্লেখ করা হয়।

Leave a Reply