You are currently viewing জামায়াত জোটের এমপিরা শপথ নিলেন ডা. শফিকুর রহমানএর নেতৃত্বে

জামায়াত জোটের এমপিরা শপথ নিলেন ডা. শফিকুর রহমানএর নেতৃত্বে

শফিকুর রহমানের নেতৃত্বে শপথ নিলেন জামায়াত জোটের এমপিরা

ডা. শফিকুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার শপথ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সংসদ ভবনের শপথ রুমে দুপুর ১২টা ২৪ মিনিটে। নবনির্বাচিত এমপিদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

এর আগে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথগ্রহণ করেননি।

এদিকে বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয় অর্জনের পর দলের চেয়ারম্যান তারেক রহমান নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

Leave a Reply