ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণের পর রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন মাওলানা মামুনুল হক। তিনি বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমির।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “এ জন্যই আমরা গণভোট আগে চেয়েছিলাম!”—যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
এদিকে, একই দিন দ্বিতীয় ধাপে শপথ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথিরাও উপস্থিত ছিলেন।
এর আগে প্রথম ধাপে শপথ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলর (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা। তারা বেলা পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করেন।
