অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মধ্যেই দেশের বিভিন্ন এলাকা থেকে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ করেছে ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে সারাদেশে বিক্রয় বন্ধ থাকায় সাধারণ ভোক্তারা চরম দুর্ভোগের মুখে পড়েছেন।
খুচরা দোকানগুলোতে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, ফলে বাসাবাড়িতে রান্না কার্যত বন্ধ। হোটেলগুলো বিকল্প উপায়ে রান্না চালু রেখলেও, সাধারণ মানুষ জিম্মি পরিস্থিতির মুখোমুখি। কারওয়ান বাজারে দেখা গেছে, ভোক্তারা তাদের নিয়মিত দোকানগুলো ঘুরেও গ্যাস পাচ্ছেন না। দোকানিরা জানাচ্ছেন, ডিস্ট্রিবিউটররা কোনো সিলিন্ডার সরবরাহ করছে না, তাই ভোক্তাদের ফিরিয়ে দিতে হচ্ছে।
এদিকে, আজ বিকেল ৩টায় এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে ব্যবসায়ী সমিতির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গতকাল বুধবার (৭ জানুয়ারি) সমিতি সরকারকে ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। এর আগে সরকার নির্ধারিত দাম ১৩৭০ টাকার চেয়ে কয়েকশ টাকা বেশি দরে বিক্রি হচ্ছিলো।
