You are currently viewing আর্সেনাল–সিটির মহারণের আগে উত্তাপ, বিতর্ক বাড়ালেন গার্দিওলা

আর্সেনাল–সিটির মহারণের আগে উত্তাপ, বিতর্ক বাড়ালেন গার্দিওলা

আর্সেনাল সমর্থকদের মনে কি আবারও ‘দেজা ভ্যু’র শঙ্কা তৈরি হচ্ছে? বর্তমান পরিস্থিতি আগের কোনো ঘটনার পুনরাবৃত্তি মনে হলে তাকে দেজা ভ্যু বলা হয়। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বর্তমান অবস্থান দেখে অনেকেই মনে করছেন, অতীতের সেই চিত্র আবারও ফিরে আসতে পারে। পুরো মৌসুম দাপট দেখিয়েও শেষ দিকে ছন্দ হারানো এবং শিরোপা হাতছাড়া করার অভিজ্ঞতা আগেও হয়েছে তাদের।

গত তিন মৌসুমে রানার্সআপ হওয়ার পথে দুইবার শিরোপা হারাতে হয়েছে ম্যানচেস্টার সিটি-র কাছে। এবারও মৌসুমের শেষভাগে এসে আবার সেই সিটির সঙ্গেই লড়াইয়ে নামতে হচ্ছে আর্সেনালকে। ফলে স্বাভাবিকভাবেই সমর্থকদের মধ্যে বাড়ছে শঙ্কা। এই উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছেন সিটির কোচ পেপ গার্দিওলা।

স্প্যানিশ এই কোচ জানিয়েছেন, আগামী সপ্তাহে ম্যানচেস্টার সিটি বনাম আর্সেনালের প্রিমিয়ার লিগ ম্যাচটি এখন ‘ফাইনাল’-এর মতো গুরুত্ব বহন করছে। গত রাতে চেলসি-র মাঠ স্টামফোর্ড ব্রিজ-এ ৩–০ গোলের জয় পাওয়ার পর শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে সিটির ব্যবধান কমে হয়েছে ৬ পয়েন্ট। সিটি আবার একটি ম্যাচ কম খেলেছে।

অর্থাৎ বাড়তি ম্যাচে জয় পেলে ব্যবধান নেমে আসবে মাত্র ৩ পয়েন্টে। সে ক্ষেত্রে সিটি-আর্সেনাল মুখোমুখি লড়াইটি আক্ষরিক অর্থেই শিরোপা নির্ধারণী ম্যাচে পরিণত হতে পারে

Leave a Reply