রাজশাহীতে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে বুধবার। বিকেল সাড়ে পাঁচটার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী ও খুলনা বিভাগসহ দেশের মোট ২৪ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। একই সঙ্গে রাজধানী ঢাকাতেও তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস বলছে, আগামীকালও এই পরিস্থিতি থাকতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ। তিনি বলেন, রাজশাহী ও খুলনা বিভাগজুড়ে তাপপ্রবাহ বইছে এবং আরও কয়েকটি জেলায় তাপমাত্রা ৩৬ ডিগ্রির ওপরে উঠেছে।
তথ্য অনুযায়ী, টাঙ্গাইল ও মাদারীপুরে ৩৬ ডিগ্রি, দিনাজপুরে ৩৬ দশমিক ৫, রাঙামাটিতে ৩৬ দশমিক ৮ এবং বান্দরবানে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
রাজশাহী ও খুলনা বিভাগের মোট ১৮ জেলার সঙ্গে আরও ৬ জেলা যুক্ত হয়ে আজ ২৪ জেলায় তাপপ্রবাহ চলছে। আবহাওয়া অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে সেখানে তাপপ্রবাহ ধরা হয়।
এদিকে যশোর ও সিরাজগঞ্জে ৩৭ ডিগ্রি, ফরিদপুরে ৩৬ দশমিক ৬, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পাবনায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি ঢাকায় ৩৬ দশমিক ২ এবং খুলনায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বৃহস্পতিবার তাপপ্রবাহ খুব বেশি না বাড়লেও পরবর্তী দিনে তা আরওবিস্তৃত হতে পারে
