You are currently viewing চাঁপাইনবাবগঞ্জ-০২ জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা ইশতেহার প্রকাশ

চাঁপাইনবাবগঞ্জ-০২ জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা ইশতেহার প্রকাশ

চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান তার ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে গোমস্তাপুর উপজেলার রহনপুর কমিউনিটি সেন্টারে এ ইশতেহার প্রকাশ করা হয়।

“সমৃদ্ধ চাঁপাইনবাবগঞ্জ-০২, কর্মমুখী জনপদ” স্লোগানধারী ইশতেহারে তিনি তিনটি উপজেলার জন্য নিরাপত্তা, স্বচ্ছতা, যোগাযোগ, শিক্ষা, কর্মসংস্থান, চিকিৎসা ও কৃষি উন্নয়ন নিয়ে পরিকল্পনা উন্মোচন করেন।

ড. মিজানুর রহমান বলেন, আসনের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা হবে উন্নত, নিরাপদ ও সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজি ও দখলদারি রোধ করা হবে এবং মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, ঘুষমুক্ত চাকুরি ও সরকারি সেবা প্রদান নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশা ও রাজনৈতিক দলের সমন্বয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। এছাড়াও, বরেন্দ্র অঞ্চলের পানি সংকট সমাধানের জন্য বহুমুখী পরিকল্পনা গ্রহণ করা হবে।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিন উপজেলার জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply