দেশের দ্রুত অবকাঠামো উন্নয়ন ও ক্রমবর্ধমান নগরায়ণের প্রেক্ষাপটে নিরাপদ ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সঞ্চালনের গুরুত্ব দিন দিন বাড়ছে। এই বাস্তবতা বিবেচনায় রেখে আকিজবশির গ্রুপের প্রিমিয়াম ব্র্যান্ড ‘আকিজবশির কেবলস’ আধুনিক প্রযুক্তিতে তৈরি ১২ ধরনের নতুন ইলেকট্রিক্যাল কেবল ও ওয়্যার বাজারে এনেছে। নিরাপত্তা, টেকসই মান ও দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করার অঙ্গীকার নিয়েই এসব পণ্য বাজারজাত করেছে প্রতিষ্ঠানটি।
দীর্ঘদিনের আস্থা ও গুণগত মানের ঐতিহ্যের সঙ্গে অত্যাধুনিক উৎপাদন প্রযুক্তির সমন্বয়ে তৈরি আকিজবশির কেবলস আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের বিদ্যুৎ চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখবে। ইলেকট্রিশিয়ান, ইঞ্জিনিয়ার, রিটেইলার ও সাধারণ গ্রাহকদের কাছে একটি নির্ভরযোগ্য দেশীয় প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে অবস্থান আরও শক্ত করতেই এই উদ্যোগ নিয়েছে আকিজবশির গ্রুপ।
বাজারে আনা ১২ ধরনের কেবল
বাজারের চাহিদা অনুযায়ী আকিজবশির কেবলস বিভিন্ন ক্যাটাগরির কেবল ও ওয়্যার উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে—
- ডোমেস্টিক কেবলস: ঘরের লাইট, ফ্যান, পাওয়ার সকেট ও গৃহস্থালি যন্ত্রপাতির জন্য নিরাপদ ওয়্যারিং নিশ্চিত করে।
- লো ভোল্টেজ কেবলস: বাসাবাড়ির ওয়্যারিং, কন্ট্রোল সিস্টেম, অটোমেশন ও ডেটা সিকিউরিটির কাজে উপযোগী।
- এক্সএলপিই লো ভোল্টেজ কেবলস: আবাসিক ও শিল্প খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কার্যকর।
- মিডিয়াম ভোল্টেজ কেবলস: বাণিজ্যিক ভবন, সাবস্টেশন, নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প ও পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে ব্যবহারযোগ্য।
- ফায়ার সার্ভাইভাল কেবলস: অগ্নিকাণ্ডের সময়ও নির্দিষ্ট সময় পর্যন্ত বিদ্যুৎ সংযোগ সচল রাখে, যা লিফট ও ফায়ার অ্যালার্মের মতো জরুরি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ।
- এলএসজেডএইচ কেবলস: আগুন লাগলে ক্ষতিকর ধোঁয়া বা হ্যালোজেন গ্যাস নির্গত হয় না, যা মানুষ ও পরিবেশের জন্য নিরাপদ।
- কমিউনিকেশন কেবলস: ডেটা, ভয়েস ও ভিডিও ট্রান্সমিশনের জন্য নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করে।
- ইনস্ট্রুমেন্টেশন ও কন্ট্রোল কেবলস: শিল্পকারখানার অটোমেশন ও সিগন্যাল ট্রান্সমিশনে অত্যন্ত নির্ভুল।
- অ্যালুমিনিয়াম ডোমেস্টিক ও পাওয়ার কেবলস: সার্ভিস কানেকশন ও ফিডার লাইনের জন্য সাশ্রয়ী সমাধান।
- কোঅ্যাক্সিয়াল কেবলস: টিভি, স্যাটেলাইট, ইন্টারনেট ও সিসিটিভি নেটওয়ার্কে উচ্চ ফ্রিকোয়েন্সির সিগন্যাল পরিবহনে ব্যবহৃত।
- ফ্লেক্সিবল কর্ডস: পোর্টেবল যন্ত্রপাতি ও ছোট ইলেকট্রনিক পণ্যের জন্য টেকসই সংযোগ দেয়।
- সার্ভিস ড্রপ কেবলস: মেইন পাওয়ার লাইন থেকে ভবন পর্যন্ত নিরাপদ বিদ্যুৎ সংযোগ পৌঁছে দিতে কার্যকর।
নিরাপত্তা ও আস্থার প্রতিশ্রুতি
আকিজবশির কেবলসের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম বলেন, তাঁদের প্রতিটি পণ্য আন্তর্জাতিক মান বজায় রেখে তৈরি করা হয়েছে। আধুনিক নগরায়ণের কারণে অগ্নি নিরাপত্তা–সংক্রান্ত কেবল, বিশেষ করে এলএসজেডএইচ ও ফায়ার সার্ভাইভাল কেবলসের চাহিদা দ্রুত বাড়ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আকিজবশির কেবলস নিরাপদ ভবিষ্যৎ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে।
বিশেষজ্ঞদের মতে, অবকাঠামো ও শিল্পায়নের বিস্তারের সঙ্গে মানসম্মত কেবলের ব্যবহার না হলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। আকিজবশির গ্রুপের এই নতুন উদ্যোগ
