You are currently viewing তিন দিনের বিরতির পর বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু

তিন দিনের বিরতির পর বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু

বেনাপোল স্থলবন্দর-এ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা তিন দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকার পর শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পুনরায় বাণিজ্য শুরু হয়েছে।

বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, সরকারি ছুটির কারণে তিন দিন এ বন্দর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম স্থগিত ছিল। ছুটি শেষ হওয়ায় সকাল থেকেই আবার আমদানি-রফতানি চালু হয়েছে।

তিনি বলেন, প্রতিদিন এই বন্দর দিয়ে ভারত থেকে গড়ে ৫০০টির বেশি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে এবং প্রায় ২০০ ট্রাক পণ্য ভারতমুখী রফতানি হয়।

বন্দর পরিচালক শামীম হোসেন জানান, নির্বাচন ও সরকারি ছুটির কারণে বাণিজ্য কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল। শনিবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ভারত থেকে ২০টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশ থেকে ৫টি ট্রাক ভারতে রফতানি হয়েছে।

Leave a Reply