You are currently viewing নিজ নির্বাচনী এলাকায় ভোট দিলেন সারজিস আলম

নিজ নির্বাচনী এলাকায় ভোট দিলেন সারজিস আলম

পঞ্চগড়, ১২ ফেব্রুয়ারি ২০২৬ পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় আটোয়ারী উপজেলার বামন কুমার রাখাল দেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। এর আগে সকাল ৮টার দিকে তিনি তার বাবা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে সাধারণ ভোটারদের লাইনে দাঁড়ান। পরে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দেওয়ার সময় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। সাধারণ ভোটারদের সঙ্গে সারজিস আলমের লাইনে দাঁড়ানোকে অনেকেই ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতেও কেন্দ্রের শৃঙ্খলা বজায় ছিল। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, পঞ্চগড়-1 আসনে এবারের নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Leave a Reply