You are currently viewing “নতুন উৎসবের সূচনা আজ থেকেই: প্রধান উপদেষ্টার ঘোষণা”

“নতুন উৎসবের সূচনা আজ থেকেই: প্রধান উপদেষ্টার ঘোষণা”

ঢাকা, ১২ ফেব্রুয়ারি — আজ মহা আনন্দের দিন। নতুন উৎসবের সূচনা আজ থেকে শুরু হলো—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আজ বৃহস্পতিবার সকালেও রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে কথা বলে তিনি এসব কথা বলেন। গণভোটে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, “এর মাধ্যমে বাংলাদেশের সংস্কার ত্বরান্বিত হবে।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “আজ মহা আনন্দের দিন, আজ নতুন বাংলাদেশের জন্মদিন। এই দিনটি সমগ্র দেশব্যাপী একটি জন্মোৎসবের মতো পালন করা হবে।”

Leave a Reply