You are currently viewing জাতীয় সংস্কারের মাধ্যমে অনিয়ম-দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

জাতীয় সংস্কারের মাধ্যমে অনিয়ম-দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

প্রধান বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে দেশ থেকে সব ধরনের ‘আবর্জনা’ দূর করে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আশা প্রকাশ করেছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর এলাকায় মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের অনিয়ম ও আবর্জনা দূর করতে হবে। প্রত্যেকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে দেশও পরিচ্ছন্ন হবে। আমরা একটি শুদ্ধ ও সুশৃঙ্খল বাংলাদেশ গড়তে চাই।

তিনি আরও বলেন, “জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং আমিও বিরোধী দলীয় নেতা হতে পারতাম না। তাই সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা সবার দায়িত্ব।”

ফজরের নামাজের পর আয়োজিত এ পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন ডা. শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয়ের মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচির ঘোষণা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত মহানগর উত্তরের প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়। এ সময় মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ ও বাজারসংলগ্ন এলাকাগুলো পরিষ্কার করার কথা

Leave a Reply