You are currently viewing ফ্যামিলি কার্ড নিয়ে গুজব ও প্রতারণা, সতর্ক করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ফ্যামিলি কার্ড নিয়ে গুজব ও প্রতারণা, সতর্ক করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণার অভিযোগ, কার্ডগুলো ভুয়া: নাসীরুদ্দীন পাটওয়ারী

ফ্যামিলি কার্ড দেওয়ার অজুহাতে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা-৮ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর শান্তিনগর এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি আমিনবাগ ও চামিলিবাগ এলাকাতেও গণসংযোগ চালান।

প্রচারণার তৃতীয় দিনে বের হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও পরে সুস্থ হয়ে আবার প্রচারণায় নামেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি শাপলা কলি প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে ভোটারদের সঙ্গে কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ফ্যামিলি কার্ডের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। যেসব কার্ড বিতরণ করা হচ্ছে, সেগুলো ভুয়া।’ তিনি এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।

এ সময় তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী ভীত হয়ে তাদের ওপর ময়লা পানি ও ডিম নিক্ষেপ করছে। তবে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কেউ উসকানি দিলেও ধৈর্য হারানো যাবে না।

সমস্যা সমাধানভিত্তিক রাজনীতির কথা তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচিত হলে দোকানপাট, বাজার এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে বিদ্যমান অনিয়ম দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply