You are currently viewing যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিখোঁজ থাকা বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে তার বড় ভাই জাহিদ হাসান প্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ এক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি লেখেন, “আমাদের বোন আর আমাদের মাঝে নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরাল গবেষণায় নিয়োজিত ছিলেন।

এদিকে, অপর নিখোঁজ শিক্ষার্থী জামিল আহমেদ লিমনর মরদেহও উদ্ধার করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২৪ এপ্রিল) ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধারের কথা জানানো হয়। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে পিএইচডি করছিলেন।

পুলিশ সূত্র জানায়, জামিল লিমনকে সর্বশেষ ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে তার বাসায় দেখা যায়। এরপর থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। একই দিনে সকাল ১০টার দিকে নাহিদা সুলতানা বৃষ্টিকেও শেষবারের মতো দেখা যায়, তখন তিনি বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে অবস্থান করছিলেন।

Leave a Reply