You are currently viewing দীর্ঘদিন পর আলোচনায়—কে এই অমিত হাসান

দীর্ঘদিন পর আলোচনায়—কে এই অমিত হাসান

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় প্রতিদিনই ক্রিকেটারদের যাতায়াত আর ক্যামেরার ঝলকানি থাকে চোখে পড়ার মতো। Facebook ‘রিলস’-এর এই যুগে স্টেডিয়ামের প্রায় প্রতিটি মুহূর্তই হয়ে উঠছে আলোচনার বিষয়।

তবে এই আলোচনার বাইরে থাকা ক্রিকেটারদের একজন অমিত হাসান। নীরবে–নিভৃতে বহুবার মিরপুরে আসা-যাওয়া করলেও তিনি দীর্ঘদিন ছিলেন আড়ালে। কেউ চিনলে বিস্ময় প্রকাশ করতেন, না হলে চুপচাপই থাকতেন নিজের মতো।

এখন আর সেই আড়ালে থাকা নয়। পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ডাক পেয়েছেন এই তরুণ ক্রিকেটার। নারায়ণগঞ্জের সন্তান হলেও রাজিন সালেহর পরামর্শে জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগর হয়ে খেলেছেন তিনি।

টি–টোয়েন্টির জনপ্রিয়তার যুগে প্রথম শ্রেণির ক্রিকেটের আলো কম থাকায় অমিত হাসানের মতো পারফরমাররা অনেক সময় অচেনাই থেকে যান। তবে ধারাবাহিক পারফরম্যান্সই তাকে আলাদা করে তুলেছে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ ম্যাচে প্রায় ৫০ গড়ে রান এবং ১১টি সেঞ্চুরি করে অবশেষে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি।

২০১৯ সালে জাতীয় লিগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে টেস্ট দলে সুযোগ পান অমিত। নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, জাতীয় দলে খেলা সব ক্রিকেটারের স্বপ্ন, সুযোগ পেয়ে তিনি আনন্দিত।

প্রধান নির্বাচক হাবিবুল বাশারর কাছ থেকে দলে ডাক পাওয়ার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন অমিত। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সই তাকে এই জায়গায় নিয়ে এসেছে। জাতীয় ক্রিকেট লিগে এক মৌসুমে ৭০০–এর বেশি রান করা বিরল কীর্তির অংশীদার তিনি। ডাবল সেঞ্চুরি ও ম্যাচজয়ী ইনিংস খেলেও দীর্ঘদিন ছিলেন আলোচনার বাইরে।

অমিতের মতে, তিনি সব সময়ই নির্বাচকদের নজরে ছিলেন। হাই পারফরম্যান্স (এইচপি) দল ও ‘এ’ দলের ক্যাম্পে নিয়মিত থাকায় নিজের প্রস্তুতি ধরে রেখেছিলেন। অবশেষে সময় হলে নির্বাচকেরা তাকে জাতীয় দলে সুযোগ দিয়েছেন।

Leave a Reply