You are currently viewing আকবর-প্রিতম সেঞ্চুরির দিনে মুশফিকের ফিফটিতে উজ্জ্বল বাংলাদেশ।

আকবর-প্রিতম সেঞ্চুরির দিনে মুশফিকের ফিফটিতে উজ্জ্বল বাংলাদেশ।

আবু হায়দার ও আশিকুর রহমান ১৪৭ রানের সপ্তম উইকেট জুটি গড়লেও সেঞ্চুরির দেখা পাননি। তবে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)র দ্বিতীয় দিনে সেঞ্চুরির স্বাদ পেয়েছেন উত্তরাঞ্চলের প্রিতম কুমার ও আকবর আলী।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণাঞ্চলের বিপক্ষে ব্যাট করতে নেমে আকবর আলী ১২১ রানে আউট হলেও ১৫১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন প্রিতম কুমার।

প্রথম দিনে দক্ষিণাঞ্চল ৩১৪ রানে অলআউট হওয়ার পর উত্তরাঞ্চল বিনা উইকেটে ১৬ রান নিয়ে দিন শেষ করেছিল। দ্বিতীয় দিনে তারা ৬ উইকেটে ৩৭৯ রান করে ৬৫ রানের লিড নেয়।

ব্যাটিংয়ে শুরুতে ২৮ রানে প্রথম উইকেট হারালেও ৫৩ রানে আরও দুই উইকেট পড়ে গেলে দলকে টেনে তোলেন আকবর-প্রিতম জুটি। তারা ২৩৩ রানের গুরুত্বপূর্ণ চতুর্থ উইকেট পার্টনারশিপ গড়েন।

১৫৮ বলে ১৫ চার ও ২ ছক্কায় ১২১ রানে আউট হন আকবর আলী, যিনি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক ছিলেন। এটি তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরি।

অন্যদিকে চারে নেমে প্রিতম কুমার খেলেন ১৮৪ বলে অপরাজিত ১৫১ রানের ইনিংস, যা তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর পঞ্চম সেঞ্চুরি এবং চলতি মৌসুমে তৃতীয় শতক।

Leave a Reply