You are currently viewing সৌদি আরবে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ইরানি হামলা, যুক্তরাষ্ট্র বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে

সৌদি আরবে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ইরানি হামলা, যুক্তরাষ্ট্র বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে

সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে এবার হামলার ঘটনা ঘটেছে। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দূতাবাস লক্ষ্য করে দুইটি ড্রোন আঘাত হেনেছে, যার ফলে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই ঘটনা নিশ্চিত করেছে।

মার্কিন প্রেসিডেন্ট Donald Trump বলেছেন, রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা ও সেনাসদস্যদের মৃত্যুতে যুক্তরাষ্ট্র শিগগিরই পাল্টা ব্যবস্থা নেবে। তিনি নেটওয়ার্ক নিউজনেশন ও সিএনএনকে সাক্ষাৎকারে জানান, ইরানে এখনও বড় ধরনের হামলা শুরু করা হয়নি, কিন্তু তা আসছে।

একজন মার্কিন সিনিয়র কর্মকর্তার বরাতে জানা গেছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইরানে ব্যাপক হামলা চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই তাদের প্রথম দফার হামলার মূল্যায়ন করেছে, যা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করার লক্ষ্য সফলভাবে অর্জন করেছে।

এর আগে সোমবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, হামলায় ছয়জন সেনাসদস্য নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।

Leave a Reply