You are currently viewing দেশবাসীর জন্য জামায়াত আমিরের গুরুত্বপূর্ণ বার্তা

দেশবাসীর জন্য জামায়াত আমিরের গুরুত্বপূর্ণ বার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সহিংসতায়, ১১ দলীয় জোটের সমর্থক, স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির মতের সাথে ভিন্ন রাজনৈতিক অবস্থানের ভোটারদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, প্রিয় দেশবাসী, সাম্প্রতিক নির্বাচনের পর নিরীহ নাগরিকরা সহিংসতার শিকার হয়েছেন। আমরা তাদের পাশে দৃঢ় সংহতি প্রকাশ করছি এবং এ ধরনের সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতিকে অগ্রহণযোগ্য ঘোষণা করছি।

জামায়াত আমির উল্লেখ করেছেন, দেশের মানুষ সাম্প্রতিকভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে, এবং কেউ যেন ভয়-ভীতি ও প্রতিহিংসার রাজনীতির শিকার না হয়। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা হোক।

তিনি আরও বলেন, স্থানীয় নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে গিয়ে সংহতি প্রকাশ করুন, প্রমাণ সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা দিন এবং গণমাধ্যমের মাধ্যমে জাতির সামনে প্রকাশ করুন।

ডা. শফিকুর রহমান জোর দিয়ে বলেন, আসন্ন সরকারকে বার্তা—জনগণের ম্যান্ডেট শর্তযুক্ত আমানত। আইন-শৃঙ্খলা রক্ষা, সমান সুরক্ষা এবং সুশাসন নিশ্চিত করা প্রথম দায়িত্ব। শান্তিপূর্ণ রাজনীতির প্রতি আমাদের অঙ্গীকার দৃঢ়, কিন্তু কেউ যেন এটিকে দুর্বলতা ভাবতে না পারে। জুলাই বিপ্লব মানুষের হৃদয়ে বেঁচে আছে এবং দেশে আর কখনো ভয়, দমন-পীড়ন বা সন্ত্রাসের রাজনীতি ফিরে আসবে না।

Leave a Reply