You are currently viewing নির্বাচনে পরাজয়ের সংবাদে বিএনপি কর্মীর হৃদরোগে , মৃত্যু

নির্বাচনে পরাজয়ের সংবাদে বিএনপি কর্মীর হৃদরোগে , মৃত্যু

নওগাঁ-২ আসন-এ বিএনপির পরাজয়ের সংবাদ শুনে রিয়াজ উদ্দিন নামে এক দলভক্ত কর্মীর মৃত্যু হয়েছে। তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাদলপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে দিন-রাত কাজ করেছেন রিয়াজ উদ্দিন। নির্বাচনের ফল প্রকাশের পর ধানের শীষের পরাজয়ের খবর শুনে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

সকালে ফল জানার পর হৃদরোগে আক্রান্ত হন রিয়াজ উদ্দিন। দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

Leave a Reply