জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ভিপি, জিএস ও এজিএস—এই তিনটি গুরুত্বপূর্ণ পদেই জয় পেয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) রাত ১টায় প্রধান নির্বাচন কমিশনার ড. মোস্তফা হাসান ফল ঘোষণা করেন। ভিপি পদে রিয়াজুল ইসলাম, জিএস পদে আব্দুল আলিম আরিফ এবং এজিএস পদে মাসুদ রানা জয়লাভ করেন। তিন ক্ষেত্রেই তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের প্রার্থীরা।
জকসু নির্বাচনে মোট ১৬,৬৪৫ ভোটারের মধ্যে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়ে। একই দিনে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ নির্বাচনে প্রায় ৭৭ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়।
