You are currently viewing দেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ সংসদ নির্বাচন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ সংসদ নির্বাচন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজশাহীতে রোববার (১৮ জানুয়ারি) সারদায় ৪১তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি জানান, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচনকালীন নিরাপত্তার জন্য পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও উল্লেখ করেন, এবারের ভোটে প্রায় দেড় লাখ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রার্থী বা তাদের এজেন্টদের কাছ থেকে কোনো প্রকার সুবিধা গ্রহণ না করার বিষয়ে পুলিশ সদস্যদের সতর্ক করা হয়েছে।

Leave a Reply