বিশ্বজুড়ে আর কয়েক দিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে পবিত্র Ramadan। চাঁদ দেখার ওপর নির্ভর করে কোনো দেশে ১৮ ফেব্রুয়ারি, আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে। তবে ভৌগোলিক অবস্থান ও ঋতু পরিবর্তনের কারণে সব দেশে রোজার সময় এক হবে না।
চন্দ্রবর্ষ অনুযায়ী প্রতিবছরের তুলনায় প্রায় ১০ দিন এগিয়ে আসে রমজান। ফলে সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের ভিন্নতার কারণে দেশভেদে রোজার সময়সীমায় তারতম্য দেখা যায়। জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, এবার বিশ্বের বিভিন্ন দেশে রোজার সময় তুলনামূলক কিছুটা কম হতে পারে। সর্বনিম্ন প্রায় সাড়ে ১১ ঘণ্টা থেকে সর্বোচ্চ সাড়ে ১৫ ঘণ্টা পর্যন্ত রোজা হতে পারে।
উত্তর গোলার্ধের দেশগুলোতে চলতি বছর রোজার সময় আনুমানিক ১২ থেকে ১৩ ঘণ্টা হতে পারে, যা ধীরে ধীরে বাড়বে। বিপরীতে দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে রোজা ১৪ থেকে ১৫ ঘণ্টার মতো স্থায়ী হতে পারে, যা সময়ের সঙ্গে কমে আসবে।
ইসলামিক ফাইন্ডারের তথ্য অনুযায়ী, সবচেয়ে দীর্ঘ সময় রোজা পালন করতে পারেন New Zealand-এর মুসলিমরা। এর পর রয়েছে Chile, Australia এবং South Africa।
অন্যদিকে, সবচেয়ে স্বল্প সময়ের রোজা হতে পারে France, Iceland, Greenland এবং Finland-এ।
আরব দেশগুলোতে রোজার সময় প্রায় সাড়ে ১২ থেকে ১৩ ঘণ্টা হতে পারে। বাংলাদেশে সম্ভাব্য রোজার সময় থাকবে প্রায় ১২ ঘণ্টা ৪৫ মিনিট থেকে সাড়ে ১৩ ঘণ্টার মধ্যে।
বিশেষজ্ঞরা বলছেন, নিরক্ষরেখা থেকে কোনো দেশ যত দূরে অবস্থান করে, সেখানে দিনের দৈর্ঘ্যের তারতম্য তত বেশি হয়। তাই উত্তর ও দক্ষিণ মেরুর কাছাকাছি দেশগুলোতে রোজার সময়ের ব্যবধানও বেশি দেখা যায়।
এদিকে শীতকালীন আবহাওয়ায় রমজান আসায় এবারের রোজা বিশ্বব্যাপী তুলনামূলক আরামদায়ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
