You are currently viewing ইরানি মিডিয়ার প্রতিবেদনে নেতানিয়াহুর মৃত্যু সংবাদ

ইরানি মিডিয়ার প্রতিবেদনে নেতানিয়াহুর মৃত্যু সংবাদ

ইরানের তাসনিম নিউজ এজেন্সি সোমবার জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আহত বা নিহত হতে পারেন। তবে ফারসিতে প্রকাশিত প্রতিবেদনে নেতানিয়াহুর ওপর কোনো হামলার প্রমাণ বা তার অবস্থার নিশ্চিত তথ্য উল্লেখ করা হয়নি।

প্রতিবেদনে বিভিন্ন পারিপার্শ্বিক ঘটনা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে – সম্প্রতি নেতানিয়াহুর নতুন কোনো ভিডিও প্রকাশ না হওয়া, তার বাসভবনের চারপাশে নিরাপত্তা বাড়ানো এবং জ্যারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ-এর ইসরায়েল সফর স্থগিত হওয়া। এছাড়া ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-র সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপের উল্লেখ আছে, তবে কথোপকথনের সঠিক তারিখ দেওয়া হয়নি।

তাসনিম নিউজ তাদের প্রতিবেদনে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার-এর পরোক্ষ দাবিকেও তুলে এনেছে। রাশিয়ান সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে, ইরান নেতানিয়াহুর গোপন আস্তানায় বোমা হামলা চালিয়েছে, যেখানে তার ভাইও নিহত হয়েছেন।

এতে বলা হয়েছে, এ ঘটনার কোনো আনুষ্ঠানিক তথ্য এখনও পাওয়া যায়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এ বিষয়ে এখনো কোন আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

তবে জেরুজালেম পোস্ট উল্লেখ করেছে, নেতানিয়াহুর অবস্থান সংক্রান্ত এমন ধরনের দাবি ইরানি সংবাদমাধ্যমের জন্য নতুন কিছু নয়। যুদ্ধের শুরুর দিকে ইরানের সামরিক বাহিনীও একই ধরনের অস্পষ্ট বিবৃতি দিয়েছিল।

Leave a Reply