You are currently viewing ভারতীয় বোর্ডের আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ

ভারতীয় বোর্ডের আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ

রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে আসন্ন আইপিএল মৌসুমে তার খেলা হচ্ছে না। বিসিসিআই কেকেআরকে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে এবং প্রয়োজনে খেলোয়াড় বদলের অনুমতিও দেবে।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এএনআইকে জানান, সাম্প্রতিক পরিস্থিতির কারণে কেকেআরকে তাদের দলে থাকা বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে মুক্ত করার সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ ঘিরে মোস্তাফিজের চুক্তি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এর আগে মোস্তাফিজকে দলে নেওয়ায় কেকেআরের মালিক শাহরুখ খানকে বিজেপি নেতা সঙ্গীত সোম ‘বিশ্বাসঘাতক’ বলে মন্তব্য করেছিলেন।

Leave a Reply