You are currently viewing পদ্মায় বাস দুর্ঘটনা, ২৪ জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল

পদ্মায় বাস দুর্ঘটনা, ২৪ জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল

রাজবাড়ীর দৌলতদিয়ার ফেরিঘাটে বাসডুবির মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উদ্ধার হওয়া লাশের মধ্যে ২২ জনের মরদেহ ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করা হয়।

এদিকে, নিখোঁজদের সন্ধানে সকাল থেকেই আবারও উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বাসটি নদীতে ডুবে যাওয়ার পর স্থানীয়দের সহায়তায় কয়েকজন যাত্রী সাঁতরে উঠে আসতে সক্ষম হন। তবে অনেকেই পানির নিচে তলিয়ে যান।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী জাহাজ হামজা, ফায়ার সার্ভিস, পুলিশ, কোস্ট গার্ড ও সেনাবাহিনীর সদস্যরা এবং যৌথভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে।

এ ঘটনায় রাজবাড়ী জেলা প্রশাসন একটি ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করে গঠিত এ কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply