You are currently viewing নির্বাচনী প্রচারণায় বাধা নিয়ে অভিযোগ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচনী প্রচারণায় বাধা নিয়ে অভিযোগ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা–৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, নির্বাচনী প্রচারণার সময় যুবদলের নেতারা তাঁর কর্মসূচিতে বাধা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মালিবাগ কাঁচাবাজার এলাকায় তাঁদের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়। প্রচারণা চলাকালে শাহজাহানপুর যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রিপন এবং ১২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক নাসিম রহমান পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করেন বলে তিনি দাবি করেন।

পোস্টে তিনি আরও লেখেন, ওই নেতারা দাবি করেন—এলাকাটি ‘২০০ বছরের মির্জা আব্বাসের এলাকা’।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ঢাকা–৮ আসনের প্রিয় ভাই ও বোনেরা, এই দম্ভ ও জুলুমের জবাব আপনারাই দেবেন আগামী ১২ তারিখে। আপনাদের বিচারালয়ের হাতেই তাদের বিচার তুলে দিলাম।”

Leave a Reply