মধ্যপ্রাচ্যের সংঘাত এই অঞ্চলজুড়ে লাখ লাখ শিশুর জন্য অভিশপ্ত হয়ে উঠছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে ১ হাজার ১০০ শিশু হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউনিসেফ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, মধ্যে ইরানে ২০০, লেবাননে ৯১, ইসরায়েলে চার এবং কুয়েতে একজন শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। সংস্থাটি আরো জানিয়েছে, শিশুদের হত্যা করা, পঙ্গু করা অথবা শিশুরা যে প্রয়োজনীয় পরিষেবাগুলোর ওপর নির্ভর করে, সেগুলোকে ধ্বংস এবং ব্যাহত করাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। ইউনিসেফ আরো জানিয়েছে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের যুদ্ধ বন্ধ করে কূটনৈতিক আলোচনায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। এ ছাড়া সংস্থাটি যুদ্ধে লিপ্ত পক্ষগুলোকে বেসামরিক নাগরিকদের ক্ষতি কমাতে প্রয়োজনীয় সকল সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে। এর মধ্যে শিশুদের ওপর মরাত্মক প্রভাব ফেলবে এমন বিস্ফোরক অস্ত্রের ব্যবহার
মধ্যপ্রাচ্যের সংঘাতে এখন পর্যন্ত ১১০০ শিশু হতাহত
- Post published:March 12, 2026
- Post category:বিশ্ব / রাজনীতি
- Post comments:0 Comments
