ইরানের নতুন সুপ্রিম লিডার মুজতাবা খামেনি জীবিত আছেন কি না—তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১৫ মার্চ) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, খামেনি জুনিয়র আদৌ বেঁচে আছেন কি না তা তিনি নিশ্চিত নন। তার ভাষায়, এখন পর্যন্ত কেউই তার উপস্থিতির কোনো প্রমাণ দেখাতে পারেনি।
ট্রাম্প আরও বলেন, বিভিন্ন সূত্রে তিনি শুনেছেন যে খামেনি জুনিয়র হয়তো আর জীবিত নেই। তবে যদি তিনি বেঁচে থাকেন, তাহলে দেশের স্বার্থে তার আত্মসমর্পণ করা উচিত বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
