বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য পূর্ণ শক্তির স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। সন্দেহ থাকলেও অধিনায়ক হিসেবে শান মাসুদ–কেই বহাল রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি))। এই দলে চারজন আনক্যাপড ক্রিকেটারও জায়গা পেয়েছেন।
বাংলাদেশ সফরে পাকিস্তানের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। ব্যাটিং কোচ থাকবেন আসাদ শফিক এবং বোলিং কোচ হিসেবে দায়িত্বে থাকবেন উমর গুল।
১৬ সদস্যের ঘোষিত স্কোয়াডে রয়েছেন শান মাসুদ, আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান ওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, মুহাম্মদ গাজী ঘরি, নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আঘা, সৌদ শাকিল এবং শাহীন শাহ আফ্রিদি।
আগামী ২৭ এপ্রিল করাচিতে ক্যাম্প শুরু করবে পাকিস্তান দল। এরপর বাংলাদেশ সফরে আসবে তারা। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
