You are currently viewing নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) নিউইয়র্কের এক স্থানীয় হোটেলে আয়োজিত সংবর্ধনায় উপস্থিত ছিলেন প্রায় ১৫০ দেশের স্থায়ী প্রতিনিধি, জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, যিনি বাংলাদেশের বহুপাক্ষিক নীতি ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদানের ওপর আলোকপাত করেন। তিনি আরও বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি মানবিক সহায়তা বাংলাদেশের নীতি এবং গত পাঁচ দশকে দেশের অর্জিত উল্লেখযোগ্য আর্থসামাজিক অগ্রগতিও তিনি তুলে ধরেন।

উদ্বোধনী বক্তব্য দেন রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। তিনি বলেন, ২৬ মার্চ কেবল একটি জাতির জন্মদিন নয়, এটি বাঙালি জাতির অদম্য ইচ্ছাশক্তি, মর্যাদা ও স্বাধীনতার প্রতীক। এর আগে, মিশনের অডিটোরিয়ামে দিবস উদযাপন উপলক্ষে একটি আলোচনা সভা ও বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Leave a Reply