You are currently viewing বাংলাদেশের ঋণ কিস্তি ছাড় নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আইএমএফ: অর্থমন্ত্রী

বাংলাদেশের ঋণ কিস্তি ছাড় নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আইএমএফ: অর্থমন্ত্রী

বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)) বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, কিছু বিষয় নিয়ে আইএমএফের সঙ্গে আরও আলোচনা প্রয়োজন রয়েছে, যা আগামী দুই সপ্তাহের মধ্যে সমাধান হতে পারে। তবে দেশের স্বার্থই সরকারের প্রধান অগ্রাধিকার থাকবে বলে তিনি উল্লেখ করেন।

২০২৩ সালে বাংলাদেশ আইএমএফের সঙ্গে ৪.৭ বিলিয়ন ডলারের ঋণচুক্তি করে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময়ে আরও ৮০০ মিলিয়ন ডলার যুক্ত হওয়ায় মোট ঋণ কর্মসূচির পরিমাণ দাঁড়ায় ৫.৫ বিলিয়ন ডলার। এর মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশ পেয়েছে ৩.৬৪ বিলিয়ন ডলার ঋণ সহায়তা।

Leave a Reply