মঙ্গলবার (১০ মার্চ) প্রকাশিত স্পেন সরকারের সরকারি গেজেটে ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতের পদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এর ফলে আপাতত তেলআবিবে অবস্থিত স্প্যানিশ দূতাবাস পরিচালনা করবেন একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের সমালোচনায় সরব ছিল স্পেন। এ সময় মাদ্রিদ ও তেলআবিবের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনও বাড়তে থাকে।
গত বছর স্পেন সরকার ইসরায়েলে অস্ত্র রফতানি নিষিদ্ধ করে। পাশাপাশি গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের স্পেনে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ এবং পশ্চিম তীর ও গাজার অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিও বন্ধ করার সিদ্ধান্ত নেয়।
