You are currently viewing জাম্বিয়ার বিপক্ষে ৫ গোল হজম, বিদায় আর্জেন্টিনা

জাম্বিয়ার বিপক্ষে ৫ গোল হজম, বিদায় আর্জেন্টিনা

মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে ছিলেন না মেসি। বিরতির পর মাঠে নামলেও সেই ম্যাচে ২-১ গোলের জয় পেলেও দল খুব একটা ছন্দে ছিল না। তবে জাম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, শুরু থেকেই খেলবেন মেসি। পরিকল্পনা অনুযায়ী পুরো সময় মাঠে থেকে দলকে উজ্জীবিত করেন তিনি। ফলে আফ্রিকান দল জাম্বিয়াকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারায় আর্জেন্টিনা।

ম্যাচে দুই অর্ধে দুটি করে গোল করে আর্জেন্টিনা, আর একটি আসে আত্মঘাতী থেকে। প্রথমার্ধে জালে বল জড়ান হুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসি। বিরতির পর ৫০ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান নিকোলাস ওতামেন্দি। এরপর ৬৮ মিনিটে আত্মঘাতী গোল করেন জাম্বিয়ার ডিফেন্ডার ডমিনিক চান্দা। যোগ করা সময়ে ৯৩ মিনিটে শেষ গোলটি করেন ভ্যালেন্টিন বারকো।

বুয়েনস এইরেসের লা বোমবোনেরো স্টেডিয়ামে মার্চের দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচেই জয় তুলে নেয় আর্জেন্টিনা। বর্তমান সূচি অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটিই ছিল তাদের শেষ প্রস্তুতি ম্যাচ। বিশ্বকাপের প্রস্তুতি মাথায় রেখেই ম্যাচে আটজন খেলোয়াড় পরিবর্তন করেন কোচ স্কালোনি। ৭৪ মিনিটে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে তুলে সুযোগ দেওয়া হয় হুয়ান মুসোকে।

ম্যাচের চতুর্থ মিনিটেই আলভারেজের গোলের পেছনে অবদান ছিল মেসির। লিয়ান্দ্রো পারেদেসের দূরপাল্লার পাস ধরে বক্সে বল বাড়িয়ে দেন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে ডান পায়ের জোরালো শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন আতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ।

Leave a Reply