You are currently viewing “ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন”

“ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন”

নির্বাচন কমিশন (ইসি) ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করার আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, খুব শিগগিরই এ বিষয়ে সংশ্লিষ্ট প্রজ্ঞাপন জারি করা হবে।

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূইয়া ফেসবুকে লিখেছেন, “নির্বাচন কমিশন ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের নিয়ম প্রত্যাহার করছে। তাই ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে আর কোনো বাধা থাকবে না।”

এর আগে গত রোববার রাতে ইসি একটি প্রজ্ঞাপন জারি করে জানায়, ভোটের দিন প্রিসাইডিং অফিসার ও নির্বাচিত নিরাপত্তা সদস্য ছাড়া অন্য কেউ ভোটকেন্দ্রের চারশ’ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না। তখন ইসি বলেছিল, ভোটের গোপনীয়তা রক্ষা ও বিশৃঙ্খলা প্রতিরোধের জন্য এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রতিবাদ জানান। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অনেকে এ সিদ্ধান্তের বিরোধিতা করেন।

Leave a Reply