You are currently viewing দুবাইয়ে আটকে থাকা ১৮৯ বাংলাদেশি দেশে ফিরলেন

দুবাইয়ে আটকে থাকা ১৮৯ বাংলাদেশি দেশে ফিরলেন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ফ্লাইট স্থগিত থাকায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছেন

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টা ৭ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, দুবাইয়ে আটকে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বুধবার (৪ মার্চ) প্রথম বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উড্ডয়ন করে। পরে ফ্লাইটটি দুবাই পৌঁছে সেখান থেকে স্থানীয় সময় রাতে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় এবং বৃহস্পতিবার সকালে ঢাকায় অবতরণ করে।

এদিকে আটকে পড়া অন্য বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আরেকটি ফ্লাইট বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করবে। একই ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় বাংলাদেশিদের নিয়ে আবার ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

Leave a Reply