You are currently viewing চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অপসারণের গুঞ্জন

চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অপসারণের গুঞ্জন

সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে গুঞ্জন উঠেছে। সংশ্লিষ্ট একাধিক প্রসিকিউটর নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আইন মন্ত্রণালয় থেকে তাজুল ইসলামকে মৌখিকভাবে জানানো হয়েছে যে, এ পদে নতুন নিয়োগ দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও আলোচনা রয়েছে।

নতুন চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট আমিনুল ইসলাম-এর নাম শোনা যাচ্ছে। তবে তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তিনি খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধ ও গুম-খুনের অভিযোগের বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে তাজুল ইসলামকে প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। নতুন নিয়োগের বিষয়ে সরকারিভাবে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

Leave a Reply