You are currently viewing নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত

নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত

সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দ্বিপাক্ষিক বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকালীন পরিবেশ এবং ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা, অংশগ্রহণমূলক পরিবেশ ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ ইস্যুও আলোচনায় আসতে পারে।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি ঢাকায় পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে ধারাবাহিক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করছেন তিনি।

এই বৈঠককে কেন্দ্র করে আসন্ন নির্বাচন নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার দিকটিও নতুন করে আলোচনায় এসেছে।

Leave a Reply