You are currently viewing কয়েকজন মার্কিন সেনা আটক: ইরানের দাবি, অস্বীকার ট্রাম্প প্রশাসনের

কয়েকজন মার্কিন সেনা আটক: ইরানের দাবি, অস্বীকার ট্রাম্প প্রশাসনের

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের আজ নবম দিন। যুদ্ধ শুরুর পর থেকে কয়েকজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি। শনিবার (৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, কৌশলে এই বন্দি হওয়ার তথ্য গোপন করার চেষ্টা করছে মার্কিন প্রশাসন।

তবে ইরানের এই দাবি সরাসরি নাকচ করেছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ইরান বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

এ ছাড়া মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর একজন মুখপাত্রও ইরানের বক্তব্যকে ‘ভিত্তিহীন অপপ্রচার’ বলে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এই সংঘাত শুরু হয়। এরপর থেকে চলমান লড়াইয়ে এখন পর্যন্ত অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

Leave a Reply