আজ থেকে শুরু আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপ
২০ দলের অংশগ্রহণে আজ (৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম দিনই মাঠে গড়াবে তিনটি উত্তেজনাপূর্ণ ম্যাচ।
প্রথম ম্যাচে সকাল সাড়ে ১১টায় কলম্বোর শিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। বিশ্বকাপ উদ্বোধন করবে পাকিস্তান। ডাচদের বিপক্ষে পাকিস্তানকে মাঠে নিশ্চিত ফেভারিট হিসেবে দেখা হচ্ছে।
দ্বিতীয় ম্যাচ বিকাল সাড়ে ৩টায় কলকাতার ইডেন গার্ডেন্সে খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। ক্যারিবীয়দের পক্ষে সহজ জয় আশা করা হচ্ছে।
দিনের শেষ ম্যাচ সন্ধ্যা সাড়ে ৭টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত হবে।
এই বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ২০ দল। মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের (৫টি ভেন্যু) এবং শ্রীলঙ্কার (৩টি ভেন্যু) মাটিতে, অর্থাৎ মোট ৮টি ভেন্যুতে বিশ্বকাপের খেলা অনুষ্ঠিত হবে।
প্রাইজমানিও এবার রেকর্ড পরিমাণ। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মোট প্রাইজমানি ১৩.৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১৬০ কোটি টাকা)। চ্যাম্পিয়ন দল ট্রফির সঙ্গে পাবে প্রায় ৩৬ কোটি টাকা, আর রানার্স-আপ দলের জন্য নির্ধারিত হবে ১৯ কোটি টাকা।
