You are currently viewing “সংবাদ সম্মেলন বর্জনের ঘটনায় উদ্বেগ প্রকাশ পাইলট ও কোয়াবের”

“সংবাদ সম্মেলন বর্জনের ঘটনায় উদ্বেগ প্রকাশ পাইলট ও কোয়াবের”

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট সংবাদ সম্মেলনে অংশ নেন বিসিবির গ্রাউন্ডস কমিটির কিছু প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত জানাতে। তবে এক ইউটিউবারের প্রশ্ন করার ধরণ পছন্দ না হওয়ায় পাইলট ও উপস্থিত দুই বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক সংবাদ সম্মেলন থেকে চলে যান।

পাইলটের সঙ্গে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেটারদের ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। বুধবার সংস্থাটির সভাপতি মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ধরনের ঘটনা দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়, বিশেষ করে এমন একটি পরিসরে যেখানে পারস্পরিক শ্রদ্ধা, সংযম ও পেশাদারি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, মতভিন্নতা বা কঠিন প্রশ্ন থাকতেই পারে, তবে তা প্রকাশ ও মোকাবিলার ক্ষেত্রে সংযম, পারস্পরিক শ্রদ্ধা এবং পেশাগত শিষ্টাচার বজায় রাখা সবার দায়িত্ব। কোয়াব স্পষ্ট করে জানায়, ক্রিকেটের কোচ, বোর্ড কর্মকর্তা, সমর্থক ও ক্রীড়া সাংবাদিকদের মর্যাদা ও সম্মান সমানভাবে গুরুত্বপূর্ণ।

ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটতে পারে, সেই প্রত্যাশা নিয়ে সংশ্লিষ্ট সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা নিতে অনুরোধ করেছে কোয়াব।

পাইলট নিজেও বলেন, “প্রশ্নটা এমনভাবে করা হয়েছে যাতে আপনার ভিউয়ার্স বাড়ে। পরিচালক হিসেবে নয়, একজন ক্রিকেটার হিসেবে বলছি, আপনার প্রশ্নটা আমার পছন্দ হয়নি, তাই চলে যাচ্ছি। আমার মনে হয়, একজন-দুজন মানুষ ছাড়া পরিবেশটা নষ্ট হয়ে গেছে। আমরা সুন্দরভাবে কথা বলছিলাম। অসংখ্য ধন্যবাদ।”

Leave a Reply