You are currently viewing হাইকোর্টে রিট: এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে নাহিদ ইসলাম

হাইকোর্টে রিট: এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে নাহিদ ইসলাম

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে হাইকোর্টে রিট

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন একই আসনের জামায়াত সমর্থিত ১১-দলীয় জোটের এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে নাহিদ ইসলাম নিজে হাইকোর্টে উপস্থিত হয়ে এ রিট দায়ের করেন। আবেদনে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে।

নাহিদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এম এ কাইয়ুমের প্রশান্ত মহাসাগরীয় ওশেনিয়া অঞ্চলের দ্বীপরাষ্ট্র রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্বের তথ্য প্রকাশ পেয়েছে। তবে মনোনয়নপত্রের হলফনামায় ওই নাগরিকত্বের বিষয়টি উল্লেখ করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

রিট আবেদনে দ্বৈত নাগরিকত্ব গ্রহণের পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগও তোলা হয়েছে। এ বিষয়ে আগামী মঙ্গলবার হাইকোর্টে শুনানি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন নাহিদের আইনজীবী।

Leave a Reply