মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন।
এই কর্মসূচির প্রথম পর্যায়ে দেশের ৩৭,৫৬৭টি নারীপ্রধান পরিবার মাসিক ভাতা পাবেন। সরকারের তথ্য অনুযায়ী, পাইলটিং পর্যায়ে ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন এবং ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ধাপে ৬৭,৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়, যার মধ্যে যাচাই-বাছাই শেষে ৪৭,৭৭৭টি পরিবারের তথ্য নিশ্চিত হয়।
