You are currently viewing বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু

বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদকে সামনে রেখে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে। বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার আগের দিন অনুষ্ঠিত হচ্ছে এই গুরুত্বপূর্ণ বৈঠক।

বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে বৈঠক শুরু হয়। আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় বসেছেন সংসদ সদস্যরা।

বৈঠকে প্রথম অধিবেশনের স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ নির্বাচন, এবং এ সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও আলোচনা হচ্ছে। বৈঠক থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। জামায়াতে ইসলামী এই প্রস্তাব গ্রহণ করবে কি না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে আজ বিরোধী দলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Leave a Reply