You are currently viewing ভোটের দিন এনসিপির নাহিদ-আসিফরা কোথায় ভোট দেবেন জানেন ?

ভোটের দিন এনসিপির নাহিদ-আসিফরা কোথায় ভোট দেবেন জানেন ?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও শীর্ষ নেতাদের ভোটকেন্দ্র এবং ভোটদানের সময়সূচি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়—

  • ঢাকা-১১ আসনে শাপলা কলির প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাড্ডার বেরাইদে (ফকিরখালী রোডের মাথা) এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
  • পঞ্চগড়-১ আসনে প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্রে সকালেই ভোট দেবেন।
  • নরসিংদী-২ আসনে প্রার্থী ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সকাল সাড়ে ৭টায় ঘোড়াশাল পাইলট স্কুল কেন্দ্রে ভোট দেবেন।
  • রংপুর-৪ আসনে সদস্য সচিব আখতার হোসেন কাউনিয়ার ভায়েরহাট (টেপা মধুপুর) কেন্দ্রে মাকে সঙ্গে নিয়ে ভোট দেবেন।
  • নোয়াখালী-৬ আসনে কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ সকাল ৮টায় বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
  • কুমিল্লা-৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সকাল ৯টায় রসুলপুর ইউনিয়নের গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।
  • ঢাকা-৯ আসনে যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন সকাল সাড়ে ৮টায় ৭১ নম্বর ওয়ার্ডের মারকাজুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন।
  • এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সকাল ৯টায় রাজধানীর নিউমার্কেট এলাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।

দলটির নেতাদের ভোটদানের সময়সূচি প্রকাশের মাধ্যমে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ বাড়বে বলে মনে করছে এনসিপি।

Leave a Reply