যুক্তরাষ্ট্রের কৌশলগত সুবিধা আরও জোরদার
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা পাল্টা শুল্কভিত্তিক বাণিজ্যচুক্তি নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছিলেন অর্থনীতিবিদেরা। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে স্বাক্ষরিত এই চুক্তি এখন নতুন করে আলোচনায় এসেছে, কারণ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পাল্টা শুল্ককে অবৈধ ঘোষণা করেছে।
